
ইউনানী চিকিৎসা একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসার প্রবর্তক জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী বেকরাত, জালিনূস, জাকারিয়া আলরাজী ও আবু-আলী ইবনে সিনা। উদ্ভিদ, প্রাণীজ ও খনিজ উপাদানের সমন্বয়ে ইউনানী ঔষধ প্রস্তুত হয়ে থাকে। আজ সমগ্ৰ দেশ তথা সারা বিশ্বে এই ঔষধ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। নির্ধারিত মাত্রায় সেবনে এর কোন পার্শ্ব-প্রতিক্রিয়া নেই। এই বিজ্ঞানের আলোকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদনক্রমে ইউনানী ঔষধ প্রস্তুতে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ আধুনিক মেশিনের সাহায্যে উদ্ভিদ, প্রাণীজ ও খনিজ উপাদানের সমন্বয়ে ট্যাবলেট, ক্যাপসুল, সেমিসলিড, পাউডার ও সিরাপ প্রস্তুত করে আসছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ World Health Organization (W.H.O.) প্রণীত Good Manufacturing Practice (G.M.P.)-এর মূলনীতি অনুসরণ করে ঔষধ প্রস্তুত করা হয় যা অত্যন্ত মানসম্পন্ন ও কার্যকরী।
আমার একমাত্র উদ্দেশ্য হলো আধুনিক, নিরাপদ ও সম্পূর্ণ পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত ঔষধ প্রস্তুত এবং সরবরাহের মাধ্যমে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানব কল্যাণ ও মানব সেবা করা। তাই বাংলাদেশের সর্বস্তরে ডাক্তার, হাকীম, কবিরাজ, হোমিও ডাক্তার, পল্লী চিকিৎসক, ফার্মাসিস্ট, কেমিস্ট, ঈমাম, শিক্ষক, ছাত্র-ছাত্রী, জ্ঞানী ও গুণী শুভাকাঙ্ক্ষীসহ আমরা সমগ্র দেশবাসীর সহযোগিতা কামনা করি।
হাকীম মোঃ আশরাফুল ইসলাম লিটন
ডি.ইউ.এম.এস. (ঢাকা) ইউনানী মেডিসিন,
ডি.এ.এম.এস. (ঢাকা) আয়ুর্বেদিক মেডিসিন,
